ইতালির খ্যাতনামা সাংবাদিক ফাব্রিজিও রোমানোর প্রতিবেদন অনুযায়ী, অ্যাস্টন ভিলার গোলকিপার দামিয়ান মার্তিনেসকে দলে নেওয়ার জন্য জুভেন্টাসের আলোচনা বর্তমানে স্থবির হয়ে পড়েছে।

নিজের ব্যক্তিগত চ্যানেলে রোমানো বলেন, মার্তিনেসের দাম কমাতে রাজি নয় ভিলা। অন্যদিকে, ভিলার চাওয়া ১ কোটি ৮০ লাখ থেকে ২ কোটি ইউরোও দিতে পারছে না জুভেন্টাস। এই পরিস্থিতিতে দলবদলের আলোচনা থমকে গেছে।
রোমানোর প্রতিবেদনে আরও বলা হয়েছে, জুভেন্টাস এখন পার্মার জিয়ন সুজুকিকে গোলকিপার হিসেবে দলে নেওয়ার প্রথম পছন্দ হিসেবে বিবেচনা করছে। টটেনহ্যামের গুগলিয়েলমো ভিকারিও বিকল্প লক্ষ্য।